- - -

আনিস হত্যার দ্রুত চার্জশিট প্রদানের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও স্মারকলিপি পেশ

Print News

আনিস হত্যার দ্রুত চার্জশিট প্রদানের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও স্মারকলিপি পেশ

 

 

রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য আনিসুর রহমান ওরফে ঠান্ডা মিয়ার হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট প্রদান ও তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুন সকাল ১১টায় গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করে সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা ও নিহত আনিসুরের এলাকাবাসী।

সমাবেশে সভাপতিত্ব করেন আনিসুরের চাচা মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের জেলা প্রধান উপদেষ্টা ও বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক, উপদেষ্টা ইসরাত জাহান, জেলা নেতা লাভলু মিয়া, রাজা মিয়া, আব্দুল খালেক, শাওন সরকার, নিহতের স্ত্রী কবিতা বেগম, ছেলে প্রান্ত, বন্ধু রিজু প্রমুখ।

প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী বলেন, “গত ২৪ এপ্রিল রাতে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের পাশে আনিসুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ চারজন আসামিকে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আনিসুরের গাড়ি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। কিন্তু হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও পুলিশ চার্জশিট দেয়নি এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।”

সমাবেশ থেকে অবিলম্বে চার্জশিট প্রদান, হত্যাকাণ্ডের আলামত উদ্ধার এবং জেলার সকল ব্যাটারি চালিত যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরবর্তী সময়ে সমাবেশকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa