- - -

“অনিত্য সংবাদ ” “অনিচ্চা বত সাংঙ্খারা ” সংঘপিতা রণধীর বড়ুয়া আর নেই

Print News

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম শীলকূপ, শীলকূপ জ্ঞানোদয় বিহারের ধর্মপ্রাণ উপাসক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সংঘপিতা রণধীর বড়ুয়া মাধু আজ সন্ধ্যায়….৬টা নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছে….৭৪..। তিনি ২ পুত্র ২ কন্যা সন্তানের জনক ছিলেন। তাহার ২, পুত্র সন্তান সংঘ সমাজের গৌরবনীয় তরুণ সংঘ সদস্য। তাহার ২ কন্যার বড় কন্যা জোসনা বড়ুয়া’র শশুর বাড়ি রাঙ্গামাটি বনরুপা,আর ছোট কন্যা মিতা বড়ুয়া’র শশুর বাড়ি রাউজান আবুরখীল। বড় পুত্র অগ্রলংকার ভিক্ষু,ও ছোট পুত্র কাচ্চায়ানন্দ ভিক্ষু।তিনি মৃত্যুকালে পুত্র কন্যা সহধর্মিনীসহ আত্মীয় সজন ও জ্ঞাতি পরিজন রেখে যান। আগামী ১২ অক্টোবর রোজ রবিবার তাহার নিজ বাড়িতে অনিত্য সভা অনুষ্ঠিত হবে। এতে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী পরীজন শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন শেষ দর্শন করে। পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদান দেওয়ার আহ্বান জানান পুত্র সংঘ সদস্য অগ্রলঙ্কার ভিক্ষু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa