- - -

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের জরুরী সভা বর্তমান কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

Print News

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের জরুরী সভা
বর্তমান কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র জরুরী সভা ও নতুন কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা আজ ৩ অক্টোবর, শনিবার, সন্ধ্যা ৭টায় নগরের বহদ্দারহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন ও মো. জসিম উদ্দিন চৌধুরী।

সংগঠনের সদস্য (এডমিন) মো. আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য (সাংগঠনিক) এম. নুরুল হুদা চৌধুরী, সদস্য (মহিলা ও শিশু) জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সদস্য (স্বাস্থ্য ও আইন) আবদুল মোমেন মোল্লা, সদস্য (পরিবেশ ও জলবায়ু) আয়েশা সিদ্দিকা, সদস্য (কৃষি ও প্রকৃতি) মো. মুজিবুর রহমান। এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোলবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সরোয়ার, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর ও রোটারিয়ান এস এম আজিজ।

সভায় বক্তারা বলেন, এই সংগঠন বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বাস্থ্যসেবার উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি বৃহত্তর চট্টগ্রামের সর্বমহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের পরিধি ও ব্যাপ্তি বাড়ানো সময়ের দাবি। সেই প্রেক্ষিতে বর্তমান কমিটি বিলুপ্ত করে বৃহত্তর চট্টগ্রাম নিয়ে সংগঠনের পরিধি ও ব্যাপ্তি বাড়ানোর লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে একটি নতুন শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa