- - -

আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ রক্ষার : নুরুল আলম

Print News

চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সভা
আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের
চেতনা ও বাংলাদেশ রক্ষার : নুরুল আলম

 

সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি, এ্যাডিশনাল আইজিপি (অব:) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম বলেছেন, ১৯৭১ এ একটি সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিজয়ের ৫ দশক পরেও বাঙ্গালির স্বাধীনতা ও জাতি সত্তার বিরুদ্ধে আজও দেশি-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত আছে। নানান অযুহাতে যুদ্ধাপরাধীদের বিচার যারা ঠেকিয়ে দিতে চেয়েছিল তারা আজ আবার তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে প্রকারান্তরে বাংলাদেশের সমৃদ্ধি ও অদম্য এগিয়েথামিয়ে চলাকে দিতে চায়। সকল দেশ-বিদেশী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমির অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুপ্তপূর্ণ। এই নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা নস্যাত করে দিতে নতুন প্রজন্মসহ দেশপ্রেমিক জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের আরাধ্য বাংলাদেশ গড়ার চলমান প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল ১৪ অক্টোবর শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিয্দ্ধু’৭১ এর সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ’ কথা বলেন। সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: সরফরাজ খান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় নগরীর চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনা উপস্থাপন করে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, এ্যাডভোকেট সাইফুন নাহার খুশি, হাজী সেলিম রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, মঈনুল আলম খান, মোহাম্মদ নাজিম উদ্দিন, পঙ্কজ রায়, আবুল কাশেম, মোজাম্মেল মানিক, রেজাউল করিম বাবলু, রাজীব চন্দ, দীপন দাশ, মোস্তাফিজ বিপ্লব, নাসির আলী খান পান্না, আব্দুর রহিম, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, শিলা চৌধুরী, কোহিনুর আক্তার মুন্নি, পারভীন আক্তার প্রমুখ।
্

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa