- - -

রায়েরবাজারে কাঁচাবাজার ও টিনের বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

img 20261119 wa0002
Print News

রায়েরবাজারে কাঁচাবাজার ও টিনের বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

 

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনশেড বসতঘর ও কাঁচাবাজারের একাংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ১০টা ৩৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কাঁচাবাজারের একাংশ এবং পাশের বেশ কয়েকটি টিনের তৈরি ছোট বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa