- - -

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ষ্ঠ সভা

img 20261118 wa0221
Print News

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ষ্ঠ সভা

চট্টগ্রাম রিজিওনাল অফিসে ১৮ নভেম্বর দুপুর ১২:০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮ এর ৬ষ্ঠ সভা রিহ্যাব অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান। সভায় উপস্থিত ফিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রাজ্জাক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
সভায় রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্যদের উন্নয়নে সকলকে সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং রিহ্যাব সদস্যবৃদ্ধির পরামর্শ প্রদান করেন।
রিহ্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রাজ্জাক বলেন রিহ্যাব সকল সদস্যদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে সকল কাজ সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করা।
সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সদস্যবৃন্দ রিহ্যাব এর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় আগামী ৮-১১ এপ্রিল ২০২৭ তারিখ হোটেল রেডিসন এ রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাব সারিস্ত বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ, জনাব আশীষ রায় চৌধুরী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa