- - -

পীরগাছায় ব্যতিক্রমী ‘লুঙ্গি বাবা’ আয়োজন ঘিরে ব্যাপক কৌতূহল, অপেক্ষায় এলাকাবাসী

img 20261119 wa0367
Print News

পীরগাছায় ব্যতিক্রমী ‘লুঙ্গি বাবা’ আয়োজন ঘিরে ব্যাপক কৌতূহল, অপেক্ষায় এলাকাবাসী

​
সমাজে দয়াল বাবা, খাজা বাবা, শাহ আলী বাবা, ইটা বাবা, ঘোড়া বাবা, সোনা বাবা, পীর বাবা কিংবা ফকির বাবাসহ নানা নামের কথা শোনা গেলেও এবার রংপুরের পীরগাছা উপজেলায় এক ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ‘লুঙ্গি বাবা’ শিরোনামের এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে স্থানীয় বাসিন্দা ও তরুণ প্রজন্মের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
​আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার কদমতলা আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যতিক্রমী এই আয়োজনটি ঘিরে এলাকায় ইতিমধ্যে প্রচার-প্রচারণা ও আলোচনা জমে উঠেছে। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য স্থানীয় এলাকাবাসীসহ পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
​কদমতলা ও আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আয়োজনের নামটি বেশ অভিনব ও কৌতূহলোদ্দীপক হওয়ায় সাধারণ মানুষের মাঝে এটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
​আয়োজক সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa