- - -

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিত

Print News

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিত

 

গত ১৪ অক্টোবর ২০২৩ ইংরেজী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-র পবিত্র বার্ষিক উরশ শরীফ, ২৬ আশ্বিন- এর সমাপনী লগ্নে পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিত হয়। বাদ আসর মিলাদ কিয়াম শেষে দেশ-জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-র প্র-প্রপৌত্র, আওলাদে রাসুল (সাঃ), রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)। সকলের হাজেরীকে এবং উরস শরীফ এর সকল খানা, মেজবানী, তবাররুকাত এর এন্তেজামকে কবুলের জন্য তিনি আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করেন। তিনি উরস্ শরীফ উপলক্ষে দীর্ঘ ৮ দিনব্যাপী কর্মসূচিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য পূণ্য কাজের মধ্যে নিজেদের নিয়োজিত রেখে আশেকদের গোলামীর হক আদায়ের চেষ্টা, অগুণিত পবিত্র কোরআন খতম, দরুদ শরীফ পাঠ, জিকির আযকার, অসংখ্য মাহফিল সংগঠিত হওয়াসহ সকল ইবাদাত আল্লাহর দরবারে কবুলের জন্য ফরিয়াদ করেন। তিনি আল্লাহর বান্দাদের নজরে আকিদত হিসেবে দরবারে পাকে পেশকৃত হাদিয়া-নজরানা ও হাজিরা কবুলের জন্য, সকলের পবিত্র আশা পূরণের জন্য প্রার্থনা করেন। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও শাখা কমিটি সমূহ, স্বেচ্ছাসেবক পর্যায় ও প্রশাসনিক পর্যায়ে থেকে যারা এই পবিত্র উরস্ শরীফে নানানভাবে খেদমতের আঞ্জাম দিয়েছেন তাদের সকল খেদমত কবুলের জন্য এবং এই মহান দিনের বারাকাত, নিয়ামাত, ফয়ুজাত সকলের জন্য মঞ্জুর করার জন্য তিনি আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ রাখেন। পরবর্তীতে ফলার ফাতেহা, ফলার বিতরণ ও নেওয়াজ পরিবেশন ও তবাররুকাত বিতরণের মধ্য দিয়ে পবিত্র চাহরাম শরীফ এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa