- - -

খুলশীতে প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

Print News

খুলশীতে প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নগর ডেস্ক

নগরের খুলশীতে প্রবাসী স্ত্রীর সাথে ৩ দিন ধরে কথা না হওয়ায় অভিমানে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মো. সুমন(২৮)।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে খুলশীর বেবী সুপার মার্কেটের পাশে ইদ্রিস কলোনিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার এসআই মোহাম্মদ একলাসুর রহমান। তিনি বলেন, সুমনের স্ত্রী সৌদিতে কাজ করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইম্যুতে কথা বলতেন। সবকিছু ঠিকঠাক চলছে। কিন্ত গত ৩ দিন ধরে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যায়। পরে আজ গতকাল(১৪ অক্টাবর) কথা হলে ২ জনের প্রচন্ড ঝগড়া হয়। এরপরেই সুমন পরিবারকে ফোন করে জানায় সে আর বেঁচে থাকবে না। তৎক্ষনাৎ সৌদি আরব থেকে স্ত্রী সুমনের পরিবারকে ফোন করেন। সুমনকে দিকে খেয়াল রাখার কথা জানান। কিন্ত ততক্ষণে সুমন আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত সুমন সাতকানিয়ার নুর নবীর ছেলে। খুলশীতে একটি টিনশ্যাড বাসায় দীর্ঘদিন ভাড়া থাকতেন। একই সাথে মিস্ত্রির কাজ করতেন। স্ত্রী সৌদি আরবে কাজ করেন।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa