- - -

স্বপন চন্দ্র সাহা : জীবন ও কর্ম

Print News

স্বপন চন্দ্র সাহা : জীবন ও কর্ম

অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

 

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন নলুয়া দ্বিজেন্দ্র লাল কারন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা ১৯৬৩ সালের ৩০ ডিসেম্বর সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নস্থ কাচিয়াপাড় ২ নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভুবেনশ্বর সাহা, মাতা সরলা বালা সাহা। স্থায়ী ঠিকানা কাচিয়াপাড় হলেও কর্মসূত্রে চট্টগ্রাম শহরের জামাল খান এলাকায় বসবাস করেন তিনি।

তিনি হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করে ৬ষ্ঠ শ্রেণি হইতে ৮ম শ্রেণি পর্যন্ত পড়েন বাউরিয়া গোলাম খালেক একাডেমিতে। অসুস্থতার কারনে ২ বছর শিক্ষা জীবনে বিরতি ঘটে। ১৯৮২ সালে পটিয়া এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৪ সালে পটিয়া এ জে চৌধুরী কলেজ থেকে এইচএসসি (আই কম), ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে নাজিরহাট কলেজ হইতে স্নাতক (বি.কম) পাশ করেন এই কৃতি শিক্ষক।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি বিষয়ে ১ম শ্রেনিতে স্নাতকোত্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯২-১৯৯৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম সরকারি টি টি কলেজ থেকে উচ্চতর দ্বিতীয় শ্রেনিতে বিএড এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে এমএড ১ম শ্রেণিতে পাশ করেন তিনি।

স্নাতক পাস করার পর ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী “লতিফ-রহমান উচ্চ বিদ্যলয়ে সহকারি শিক্ষক হিসেবে ১৯৮৭ সালের ১০ অক্টোবর কর্মজীবন শুরু করেন। সহকারি শিক্ষক হিসেবে ৭ বছর ২ মাস ২২ দিন শিক্ষকতা করার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার ‘আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৮-৯৯ সালে পূর্ব গাটিয়া ডেংগা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন।

সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে ২০১১ সালের ১ জুলাই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে এখনো কর্মরত আছেন। তিনি প্রধান শিক্ষক হিসেবে ২৮ বছর সহ সর্বমোট ৩৫ বছর ২ মাস শিক্ষকতা করছেন।

নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর ঐ বিদ্যালয়র শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় ৫ বার, এসএসসি পরীক্ষায় ৪ বার শতভাগ পাস করে। প্রতি বছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় A+ ও বৃত্তি লাভ করে।

তাঁর লিখিত বই সমুহ-
১.’অনুপম বাংলা ব্যাকরণ রচনা ও বিরচন”-৭ম ও ৮ম শ্রেণির জন্য শামীম প্রকাশনী।
২.progressive Communicative English ‘Class-Vl. Samim prakashan.
৩.’Simple Communicative English Grammar & Composition ‘class Vlll-Vlll. Samim Prakashan.

পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি-
১.শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ- জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটার্স কর্তৃক ‘মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়া্র্ড’ লাভ করেন।
২.জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২, এ সাতকানিয়া উপজেলায় মাধ্যমিক পযার্য়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক’ নির্বাচিত হন।

পেশাজীবি ও সামাজিক কর্মকান্ডে-
১.সমাজ কল্যাণ সম্পাদক-বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখা।
২.সহ-সভাপতি-বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ) সাতকানিয়া উপজেলা শাখা।
৩,প্রাক্তন সহ-সভাপতি-চট্টগ্রাম শিক্ষক কল্যাণ সমবায় সমিতি।
৪.সহ-সভাপতি-পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা।
৫.সদস্য-উদীচী, চট্টগ্রাম মহানগর।

তথ্যঋণ ও ছবি: স্বপন চন্দ্র সাহা স্যার। প্লিজ, লেখাটি কপি করলে সূত্র উল্লেখ করুন।

লেখক-
অধ্যক্ষ, তাহের-মনজুর কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa