- - -

ধর্ষনের শিকার স্কুল ছাত্রী : ধর্ষক আটক

Print News

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ দেবনাথ (৫০) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মতিলাল দেবনাথের ছেলে চা দোকানি গোবিন্দ দেবনাথ গত মঙ্গলবার রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ঘরে একা থাকার সুযোগে ধর্ষণ করে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি চা দোকানি গোবিন্দ দেবনাথকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, নির্যাতিতা কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa