- - -

প্রকাশিত হলো অনন্য ধারা পত্রিকার বিশেষ সংখ্যা : শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব সংখ্যা

Print News

প্রকাশিত হলো অনন্য ধারা পত্রিকার বিশেষ সংখ্যা : শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব সংখ্যা

 

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক ড. পবিত্র সরকার। শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩ উদ্বোধন করবেন তিনি। আজ সন্ধ্যায় তাঁর হাতে তুলে দিলাম তাঁকে নিয়ে প্রচ্ছদ করা ‘অনন্য ধারা’র শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব সংখ্যা। ছোটো করে একটি প্রচ্ছদ উন্মোচন পর্বও হয়ে যায় বিশিষ্ট প্রাবন্ধিক নেছার আহমদ ভাইয়ের সৌজন্যে।
এই সংখ্যায় রয়েছে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মননাপ্রাপ্ত ৫ শিশুসাহিত্যিকের মূল্যায়ন। পূর্বে এই পুরস্কারপ্রাপ্ত ১৪ শিশুসাহিত্যিকের সাক্ষাতকারসহ নিয়মিত বিভাগ।
অনন্য ধারা পত্রিকা পরিবারের পক্ষ থেকে এই সংখ্যার লেখকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এই সংখ্যা নিয়ে ৮ম সংখ্যা প্রকাশিত হলো দ্বিমাসিক পত্রিকা ‘অনন্য ধারা’র। যাঁদের আন্তরিক সহযোগিতায় এই পত্রিকা ধারাবাহিকতা রক্ষা করে চলছে এখনো তাঁরা হলেন, খ্যাতিমান কবি সাংবাদিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ ভাই, কবি আজিজ রাহমান ভাই, আইকো এড ফার্মের পরিচালক এম কামাল উদ্দিন ভাই, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া দাদা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa