- - -

রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

Print News

রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

 

নরসিংদী রায়পুরায় মফস্বল সাংবাদিক ইউনিয়ন রায়পুরা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনের সভাপতি মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকী।

এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় বিএমইউজে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সোহেল আহমেদ, যুগ্মসাধারন সম্পদক মোশাররফ হোসেন নিলু, সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. হারুনুর রশীদ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক, রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা খান, থানা প্রশাসনের প্রতিনিধি এসআই মুরাদসহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগন রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa