- - -

বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর দাফন সম্পন্ন ; গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;

img 20261122 wa0061
Print News

বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর দাফন সম্পন্ন ; গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ কমিউনিটি নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রয়্যাল এয়ার ফোর্সের সাবেক কমকর্তা এবং ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
গ্রেটার সিলেট এর সাবেক উপদেষ্টা সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠন এর সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়ে নেতৃবৃন্দ শোকবার্তায় তাঁকে একজন মানবিক, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলা হয়, প্রবাসী বাংলাদেশি সমাজের ঐক্য ও কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যসহ বাংলাদেশের সিলেট অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী শোক প্রকাশ করেছেন।

মহাণ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে স্বাধীনতার জন্য ও কমিউনিটির তাঁর আত্মত্যাগ,সাহসিকতা ও দেশপ্রেম তাঁকে মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বরং সিলেটবাসী তথা বাংলাদেশ কমিউনিটির জন্যও এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে শোকবার্তায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর বলেন,
কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। সুহাইল ইবনে আজিজ রানার জীবন ছিলো ভালোবাসা, সাহসিকতা, সংগ্রাম, আত্মপ্রতিষ্ঠা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর কর্ম, নেতৃত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, সাহসী, দূরদর্শী ও দৃঢ়প্রতিজ্ঞ মানুষ। জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পরোপকারী মানবতাবাদী মানবিক মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগের যে ক্ষতি হল তাহা সহজে পুরণ হবার নয়।

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ রানা ১৮ ই নভেম্বর বুধবার লন্ডনে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
শনিবার, ২১ নভেম্বর নামাজে জানাজা শেষে বেকেনহ্যাম করবস্থানে দাফন করা হয়েছে।

১৯৩৭ সালের ৩ অক্টোবর সিলেটের বালাগঞ্জ এর ওসামানী নগরের ওসমানপুর ইউনিয়ন এর তইগাও
জন্মগ্রহণ করেন সুহাইল ইবনে আজিজ রানা। তাঁর পৈতৃক নিবাস সিলেট নগরীর শেখঘাট এলাকায়।

তরুণ বয়সে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে ইংল্যান্ডের ডার্টমাউথে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ব্রিটিশ অ্যাডমিরালটির মাধ্যমে কমিশন লাভ করেন।
ডার্টমাউথে প্রশিক্ষণকালীন সময়ে আন্না (Anna) নামের এক ব্রিটিশ তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁদের বিয়েকে কেন্দ্র করে তৎকালীন নৌবাহিনী ও পাকিস্তান সরকারের বিধিনিষেধের কারণে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পাকিস্তান নৌবাহিনী থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এটি ছিল তাঁর জীবনের অন্যতম প্রথম বৈষম্যের অভিজ্ঞতা।
তবে এই প্রতিকূলতা তাঁর অদম্য মনোবলকে দমাতে পারেনি। পূর্ব পাকিস্তানে ফিরে তিনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের ইউনিলিভার কারখানায় পার্সোনেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।

ইংল্যান্ডে ফিরে তাঁর কর্মজীবন শুরু হয় লন্ডনের উপকণ্ঠের একটি রেলস্টেশনে টিকিট ক্লার্ক হিসেবে। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন। পরবর্তীতে রয়্যাল এয়ার ফোর্সে (RAF) সরাসরি স্থায়ী কমিশন লাভ করেন এবং সেখানে দায়িত্ব পালন করেন।
আরএএফ থেকে অবসর নেওয়ার পর তিনি ফোর্ড মোটর কোম্পানি, মার্স গ্রুপ এবং কমিশন ফর রেশিয়াল ইকুয়ালিটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও দক্ষতা তাঁকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি সংগঠনটির ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে গ্রেটার সিলেট ইউকের প্রতিষ্ঠাকালীন অন্যতম উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন।
সমাজসেবা, নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছে একজন শ্রদ্ধাভাজন ও অভিজ্ঞ কমিউনিটি নেতা হিসেবে পরিচিতি অর্জন করেন।

তাঁর লেখা আত্মজীবনী ‘Breakthrough: Memoir of
a British-Trained Bangladeshi’ একটি ব্যতিক্রমী জীবনসংগ্রামের দলিল। বইটিতে ভালোবাসা, বৈষম্য, প্রতিকূলতা, অধ্যবসায় এবং সাফল্যের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ জীবনের নানা অধ্যায় উঠে এসেছে।
ব্যক্তিগত জীবনের নানা বাধা অতিক্রম করে কীভাবে তিনি যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করেছিলেন, সেই অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন বইটিতে। তাঁর জীবনকাহিনি নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মরহুম সুহাইল ইবনে আজিজ রানার সহধর্মিণী আন্না ২০১৪ সালে ইন্তেকাল করেন। তিনি দুই কন্যা লিসা (Lisa) ও রেবেকা (Rebecca), ছয়জন নাতি-নাতনি—লিয়া (Leah), জ্যাকব (Jacob), এলিনর (Eleanor), কনরাড (Konrad), অলি (Ollie) ও লটি (Lottie)—সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa