- - -

টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

img 20261122 wa0048
Print News

টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

 

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১১ লিটার বাংলা চোলাই মদসহ ইয়াছমিন (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।

বিজিবি জানায়, মোচনী বাজার থেকে টেকনাফগামী একটি মাহিন্দ্র গাড়িতে নিয়মিত তল্লাশির সময় নারী যাত্রীদের মহিলা চেকিং রুমে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় মহিলা বিজিবি সদস্যের তল্লাশিতে এক নারী যাত্রীর শরীরে বিশেষ কৌশলে বহন করা ১১ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মদ বহনের অভিযোগে তাঁকে আটক করা হয়।

আটক ইয়াছমিন টেকনাফ উপজেলার পল্লান পাড়ার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত আব্দুর রহমান।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক নারী ও জব্দ করা মদ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa