- - -

জামায়াত নেতা আটক

Print News

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর-দক্ষিণ) নিয়মিত অভিযানে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আসামী জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়া (৫২) নগরীর তিন পুলের মাথা, জুবলি রোড এলাকা হতে আটক করেছে।
গত রবিবার রাতে সিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর ও দক্ষিণ) কর্তৃক তিন পুলের মাথা, জুবলি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর ২.১৫ টায় সিএমপির চান্দগাঁও থানার মামলা নং ৪৩, গত ২৬ গত সেপ্টেম্বরের এজাহার নামীয় আসামি মকবুল আহমদ ভূইয়া(৫২)কে আটক করেন। জামায়াত নেতা মুকবুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগন্ন এলাকার জাফর আহম্মদের পুত্র। বর্তমানে চট্টগ্রাম নগরীর নন্দনকানন, ২ নং গলি, ওয়াহেদের বাসা, থানা: কোতোয়ালি এলাকায় থাকতেন। আটককৃত ব্যক্তি নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছে। জায়ামাত নেতা মুকবুল বিভিন্ন শিল্প কারখানায় এবং পরিবহন শ্রমিকদের সংগঠিত করার কাজ করতেন বলে পুলিশ জানায়। এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, জামায়াত নেতা মুকবুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে, নাশকতার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa