- - -

নাম পরিবর্তন

Print News

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোম্পানি আইন-১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকের তালিকায় ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড’র নাম পরিবর্তন করে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’ করা হয়েছে।
গত বুধবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোম্পানি আইন-১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকের তালিকায় ‘অগ্রণী ব্যাংক লিমিটেড’র নাম পরিবর্তন করে ‘অগ্রণী ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa