- - -

মরদেহ উদ্ধার

Print News

রাজশাহীতে এক নারী ও তার শিশুপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম শান্তনা খাতুন (২৫) ও তার ছেলের নাম মো. জিহাদ হোসেন (৫)। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে নেই আত্মহত্যা করেছেন ওই নারী।

গতকাল ৮ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী জয় পেশায় একজন দিনমজুর।

রাজশাহী পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এই পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। এ নিয়ে পরিবারের মধ্যে নানান সমস্যা চলে আসছিল বলে শোনা যায়। তাই পারিবারিক কলহের জেরে মা ও ছেলে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সন্ধ্যায় মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে ময়নাতদন্ত করা হবে। নয়তো অপমৃত্যুর মামলা শেষে লাশ ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa