
শূন্য থেকে শুরু, পরিশ্রমের স্বীকৃতি—‘Jone’s Makeover’ অ্যাওয়ার্ড পেলেন আশ্রাফুল ইসলাম জনি
নিজের স্বপ্ন, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ‘Jone’s Makeover Award’ অর্জন করেছেন বিউটি সেক্টরের উদ্যোক্তা আশ্রাফুল ইসলাম জনি। জমকালো আয়োজনে তার হাতে এই সম্মাননা তুলে দেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।
শূন্য থেকে শুরু করে নিজের মেধা, আগ্রহ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন আশ্রাফুল ইসলাম জনি। বিউটি সেক্টরে তার পথচলা কখনোই সহজ ছিল না। কারও সহযোগিতার ওপর নির্ভর না করে ছোটবেলা থেকেই নিজের আগ্রহ ও একাগ্রতা নিয়ে কাজ শেখা শুরু করেন তিনি। প্রতিটি বাধা ও ভুল থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান ‘Jone’s Makeover’।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশ্রাফুল ইসলাম জনি বলেন, “মানুষ যখন মন থেকে কোনো স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করে, তখন মহান আল্লাহ তার পথ সহজ করে দেন। আজকের এই অর্জন আমার দীর্ঘদিনের সংগ্রাম, ধৈর্য ও পরিশ্রমের ফল। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আজ আমি বিউটি সেক্টরে কাজ করে যাচ্ছি। এই অ্যাওয়ার্ড শুধু আমার একার নয়, বরং আমার প্রতিটি ক্লায়েন্টের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন।”
তিনি আরও বলেন, যারা তাকে এই সম্মাননায় ভূষিত করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই অর্জনকে শেষ গন্তব্য নয়, বরং নতুন পথচলার সূচনা হিসেবে দেখছেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনি জানান, আন্তর্জাতিক মানের আধুনিক মেকওভার ও স্কিন কেয়ার সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ‘Jone’s Makeover’-কে দেশের অন্যতম বিশ্বস্ত বিউটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। একই সঙ্গে তার মতো যারা শূন্য থেকে স্বপ্নের যাত্রা শুরু করতে চান, তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার স্বপ্নও রয়েছে তার।
শূন্য থেকে শুরু করে নিজের পরিশ্রমে একটি অবস্থান তৈরি করা আশ্রাফুল ইসলাম জনির কাছে এই সম্মাননা নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি। তার প্রত্যাশা, সততা, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে আরও নতুন সম্ভাবনা তৈরি করবেন তিনি।
![]()









