
মাদারীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে মাদারীপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ নভেম্বর)সকাল দশটা থেকে তিন ঘন্টাব্যাপী সারাদেশে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর সারা দেশে ১৫০টি কেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত
৯৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমী ও শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় ২টি কেন্দ্রে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কালকিনি উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেন জানান, সারাদেশে অভিন্ন প্রশ্নে একযোগে এ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা তদারকির জন্য কেন্দ্রীয় কমিটি হতে পর্যবেক্ষক হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন মোঃ ফলজে রাব্বি।এছাড়া কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন সেলিনা আক্তার মায়া।
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সংগঠনটির চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভুইয়া।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব মিজানুর রহমান জানান,
“অন্যান্য পাবলিক পরীক্ষার মতোই এই পরীক্ষায় এক জেলার খাতা অন্য জেলার শিক্ষকরা দেখবেন। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পাবে।”
পরীক্ষার ফলাফল এসএমএস সহ সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমেও জানা যাবে জানান সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফারুক হোসেন।
উল্লেখ্য, সারাদেশের প্রতিটি জেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি রয়েছে এবং দেশের প্রায় ৩৪ হাজার কিন্ডার গার্টেন এর সাথে যুক্ত রয়েছে।
![]()









