
অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে
আনোয়ারা ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
চট্টগ্রামের কৃতি সন্তান, আনোয়ারা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক ও সমাজ সংস্কারক মরহুম অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলা জামতলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী। জিয়ারত শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, অধ্যক্ষ মুছা সিকদার, শেখ শওকত আলী, এড. মীর ফেরদৌস আলম সেলিম, সোহেল তাজ, মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দীন, তাওসিফ নুর জাওয়াদ সহ তাঁর পরিবারের সদস্য এবং ফাউন্ডেশনের অন্যান্য শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
![]()









