- - -

সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ

img 20261114 wa0332
Print News

সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ

 

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় প্রায় ১২ মিটার গভীরতায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দ করা বোট, জাল, মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa