
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ৫৩ বিজিবি। অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ২৭ বোতল ‘চকো ডিএক্স’ এবং ৩৯ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়েছে।গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ১০টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত এসব সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
![]()









