- - -

টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী

img 20261114 wa0114
Print News

টেকনাফে ঝুড়িতে মিলল ৬ কেজি গাঁজা, আটক দুই নারী

 

কক্সবাজারের টেকনাফে প্লাস্টিকের ঝুড়িতে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার বাসিন্দা ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।

পরে অটোরিকশায় থাকা দুই নারীর সঙ্গে বহন করা মালামাল তল্লাশি করে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বিজিবির অভিযান, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, আটক দুই নারী ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa