- - -

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

img 20261113 wa0253~2
Print News

আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহে আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৩/১১/২০২৬ সকাল ১০:০০ থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আলহেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ প্রদান করা হয়।
​ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিকস ও চক্ষুসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং আর্থিক অসচ্ছলতার কারণে যারা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
​অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাফায়েত হোসেন তরুন,

টি আই মেহেদী হাসান, সিনিয়র টিএসআই আব্দুল জলিল ,টিএসআই আব্দুল মান্নান, জিএম রুবেল হোসেন, নাজমুল হুদা, গোলাম রাব্বানী, সাংবাদিক মোঃ রানা আহমেদ, মোঃ রোকনুজ্জামান, সাজেদুল বারী পিন্টু , সুবর্ণ বিশ্বাস, এডিটর মোঃ আল আমিন হোসেন, মোঃ আবুল হাশেম, মোঃ লিয়াকত আলী লালটু, মোঃ আশরাফুল আলম, এম সোহেল রানা, মোঃ মিনারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa