- - -

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১২২ জন

Print News

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১২২ জন

এবার চট্টগ্রামে গতকাল নতুন ১২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪১ জন। তবে গতকাল কোনো ডেঙ্গু রোগী মারা যাননি। গতকাল ৮ অক্টোবর রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী। এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছেন ৪ জন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa