- - -

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

img 20261112 wa0148~2
Print News

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। সোনালী ব্যাংক ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মসূচির আওতায় ঋণ ও অনুদান সুবিধাসহ বিস্তারিত দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মো. রিপন আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান এবং প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa