
যোতশিবরামপুর- হালদারপাড়া -শক্তি সংঘের- ৬৬ তম বর্ষের শ্যামা মায়ের শুভ সূচনা
আজ ৮ ই নভেম্বর রবিবার, ঠিক সন্ধে সাতটায়, কলকাতা যোতশিবরামপুর হালদারপাড়া রোডের সংযোগস্থলে , শক্তি সংঘ ক্লাবের ৬৬ তম বর্ষের শ্যামা মায়ের শুভ সূচনা হলো। এই প্রতিমা শুভ সূচনা করলেন ক্লাবের সবথেকে প্রবীণ সদস্য। যিনি দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিমার শুভ সূচনা করেন, ক্লাবে সদস্যরা তাহাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।
যোতশিবরামপুর হালদার পাড়ার এই প্রতিমার ঐতিহ্য একটু অন্যরকম, তাহাদের প্রতিমার কোন পরিবর্তন হয়নি ৬৬ বছর ধরে, একটু করে বড় হয়ে ওঠা এবং প্রবীনদের হাত ধরে ছোটরা এগিয়ে চলেছে, ক্লাবের সকল প্রবীণরা এখন ছোট ছোট ছেলে মেয়েদের উপর এই পূজার ভার সম্পূর্ণরূপে দিয়েছেন। কিন্তু কখনোই তাদের পাশ থেকে সরে যাননি, শুধু সদস্যরাই নয়, পাড়ার সকল মহিলারা ও বোনেরা ও দিদিরা এই সকল ছোট ছোট উদ্যোক্তাদের পাশে থেকে পুজোর সমস্ত সহযোগিতা করেন,
একে একে ক্লাবের অনেক প্রবীণ সদস্যকে হারিয়েছেন, এবারেও তারা আরো একজনকে হারালেন, ক্লাবের সকল সদস্যরা তাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানালেন, তাই তারা সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন, ছোট ছোট সকল সদস্যরা ও এলাকার বৌদি ও বোনেরা জানালেন যারা এই পুজোকে ৬৬ বছর ধরে আগলে রেখেছিলেন তাহাদেরকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ,
তবে হালদারপাড়া শক্তি সংঘের প্রতিমা শ্যামাময়ী রুপ নিয়ে আসে, এবং প্রতিমাও বড়ো হয়, এলাকার সকল সদস্যদের নিয়েই এই পুজো কোনরকম বিজ্ঞাপন বা অন্যান্য অনুদান তারা পাননি।, ছোট ছোট সদস্যরা জানালেন যেভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে তাতে পুজো করা অসম্ভব হয়ে পড়ছে তাই আগামী দিনে নতুন কিছু ভাবনা ভাবতে হবে।, তাহার সাথে সাথে জানালেন এলাকার সকল অধিবাসী বৃন্দদের ও দর্শনার্থীদের শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা।
![]()









