- - -

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জিলান হোসেন ভূঁইয়া

img 20261109 wa0304
Print News

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জিলান হোসেন ভূঁইয়া

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ২৯নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির( শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক) মোঃ জিলান হোসেন ভূঁইয়া।

মোঃ জিলান হোসেন ভূঁইয়া বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং একটি শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এলাকার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি বদ্ধপরিকর।

এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ জিলান হোসেন ভূঁইয়া’র
সুদক্ষ নেতৃত্ব ও শিক্ষাজীবনের দীর্ঘ অভিজ্ঞতা বিদ্যালয়টির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa