- - -

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার, মিষ্টি বিতরণ

img 20261109 wa0277
Print News

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার, মিষ্টি বিতরণ

 

ক্ষেতলালে, জয়পুরহাটে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করেছেন।
রোববার (৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার বড়তারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল, জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারে এর আগে ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ একাধিকবার বাড়িতে অভিযান চালালেও প্রতিবারই পালিয়ে যান তিনি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসংক্রান্ত মামলাতেও আশরাফকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় আশরাফ আলী আকন্দকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa