- - -

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

img 20261109 wa0313
Print News

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা
শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৪৮৭/৯০)-এর নির্ধারিত সাধারণ সভা সংগঠনের সভাপতি আসলাম হোসেন মাসুদের সভাপতিত্বে আজ ৯ নভেম্বর, সকাল ১১টায়, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহমুদুর রহমান। সভায় সাধারণ সভার আলোচ্যসূচি উত্থাপন ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি। সভায় সাধারণ সদস্যগণ সাধারণ সভার আলোচ্যসূচি অনুযায়ী বিগত সভার কার্যক্রম অনুমোদন, গঠনতন্ত্র সংশোধন, নির্বাচন কমিশন গঠন ও খসড়া ভোটার তালিকার বিষয়ে বিস্তারিত আলোচনার পর উপস্থিত সকল সদস্যগণ একমত পোষণ করে স্বাক্ষর প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবহন শ্রমিক ১৩ সংগঠনের সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহ আলম হাওলাদার। আরো উপস্থিত ছিলেন আমির হোসেন, ইউনুস নবী সুমন, মো. শফিক প্রমুখ।

সভায় প্রধান অতিথি সংগঠনের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য উপস্থিত সকল সদস্যদের প্রতি অনুরোধ জানান। সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তির ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa