- - -

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

Print News

৫ অক্টোবর ২০২৩ বিশ্ব শিক্ষক দিবসে ” কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে গতকাল লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে বেগম হালিমা রোকেয়া হলে উৎযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস।

এতে দেশের সকল শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তিনজন সম্মানিত শিক্ষক কে সম্মাননার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
সম্মানিত শিক্ষকদের মধ্যে ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুন কান্তি বড়ুয়া, ওমরগনি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার মহোদয়।

উক্ত আয়োজনে ডিস্ট্রিক্ট রিজিওন চেয়ারপারসন অধ্যাপক লায়ন ববি বড়ুয়া এমজেএফ এবং ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল মহোদয়ের সঞ্চালনায় প্রেসিডেন্ট লায়ন রনজিত বড়ুয়া রক্তিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা৩১৫বি৪ এর গভর্নর লায়ন মো: মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে জেলা ২য় ভাইস গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলটি লায়ন আশরাফুল আলম আরজু, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন মো: আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ডিস্ট্রিক্ট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ এছাড়া আরো উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জোন চেয়ারপার্সন লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান মহোদয় এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রিজিওন চেয়ারপারসন লায়ন ডা: নওশাদ আহমেদ খান, লায়ন বায়েজিদ সুমন, ক্লাব সেক্রেটারি লায়ন ছোটন বড়ুয়া, ট্রেজারার লায়ন সুমল বড়ুয়া, লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, লায়ন সুমল বড়ুয়া। লিও সেক্রেটারি সুস্মিতা বড়ুয়া পূর্ণা, লিও রিজিওন ডিরেক্টর মো: হাসবি, লিও জোন ডিরেক্টর মো: মিজা চৌধুরী, লিও মুরাদুল ইসলাম দিপু, মো: মাসুক হোসাইন, লিও নাবিহা, লিও শতাব্দী দে এবং লিও সুপ্রিয়া বড়ুয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa