
অনাথালয়ের শিশুদের পাশে প্রজ্ঞালো পরিবার
শিক্ষাবান্ধব সংগঠন প্রজ্ঞালো’র ৫ম বর্ষ পূর্তি, অকাল প্রয়াত রত্নসম্ভার ভিক্ষুর উদ্দেশ্যে পুণ্যদান, অনাথভোজন ও বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ গতকাল ৭ অক্টোবর শনিবার বিদর্শনাচার্য রত্নপ্রিয় মহাথের কর্তৃক প্রতিষ্ঠিত বান্দরবান জেলার নীলাচলাস্থ টাইগারপাড়ায় অবস্থিত সংঘরাজ শাসনশ্রী-রত্নপ্রিয় অনাথালয়ে অনুষ্ঠিত হয়। প্রজ্ঞালো সংগঠনের সুযোগ্য সভাপতি ভদন্ত উপানন্দ ভিক্ষু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আর্শিবাদকের আসন অলংকৃত করেন সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি বিদর্শনাচার্য ভদন্ত রত্নপ্রিয় মহাথের, প্রধান জ্ঞাতি’র আসন অলংকৃত করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সফল মহাসচিব, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের আজীবন বিহারাধ্যক্ষ, আমাদের প্রজ্ঞালো সংগঠনের প্রধান উপদেষ্টা, সদ্ধর্মকোবিদ ভদন্ত এস লোকজিৎ মহাথের, উদ্বোধনী ভাষন প্রদান করেন প্রজ্ঞালো’র অর্থ সম্পদক ভদন্ত জগৎরত্ন ভিক্ষু, মঙ্গলাচরণ করেন সুগততিষ্য শ্রামণ। এছাড়া আরো উপস্থিত ছিলেন অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শনারামের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয়রত্ন ভিক্ষু, ভদন্ত দীপানন্দ ভিক্ষু, সদ্ধর্মনিধি ভিক্ষু এবং প্রজ্ঞালো’র সদস্য সুমেধানন্দ ভিক্ষু। সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাবু পরিতোষ সিংহসহ প্রয়াত রত্নসম্ভার ভিক্ষুর পরিবার। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন প্রজ্ঞালো’র সাধারণ সম্পাদক বাবু জনি বড়ুয়া শ্রাবণ।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করার জন্য প্রজ্ঞালো’র সকল সদস্যসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সবার আর্থিক, কায়িক এবং বাচনিক সহযোগিতায় অনাথালয়ের শিশুদের জন্য কিছু করতে পেরেছি।
![]()









