- - -

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বাঁশখালীর শিক্ষার্থীদের সংবর্ধনা

Print News

বাঁশখালী থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সাথে প্রফেসর ডা. আলমগীর চৌধুরীর শুভেচ্ছা বিনিময়।
“Welcoming the Youngster of Banskhali” শীর্ষক আলোচনা ও ভোজ প্রোগ্রামটি গতকাল রাজধানী ঢাকার ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রফেসর ডা. এম আলমগীর চৌধুরী ২০২২- ২৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদেরকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। তিনি কৃতি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার এই সুযোগকে কাজে লাগিয়ে সফল, সুন্দর ও সমৃদ্ধ জীবন গড়ার জন্য অনুপ্রাণিত করেন।
সফল জীবন গড়ার পাশাপাশি নিজ মাতৃভূমি বাঁশখালীর উন্নয়নে সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, প্রফেসর ডা. এম আলমগীর চৌধুরী ঢাকার স্বনামধন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি’র বিভাগীয় প্রধান ও ঢাকায় বসবাসরত বাঁশখালীয়ানদের সংগঠন ‘বাঁশখালী সমিতি- ঢাকা’র সভাপতি। এছাড়া বাঁশখালীতে তিনি ফ্রি চিকিৎসা ক্যাম্প, বৃত্তি প্রোগ্রাম, দরিদ্রদের চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa