- - -

বর্ণাঢ্য র‍্যালি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপন..

img 20261102 wa0030
Print News

বর্ণাঢ্য র‍্যালি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপন..

 

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সিবিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপন পরিষদের আহ্বায়ক ইশতেহাদ হোসেন রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, টেরীবাজারের সার্বিক উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। বিশেষ করে টেরীবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সঙ্গে টেরীবাজারের সংযোগ স্থাপনের লক্ষ্যে একটি বক্স সিঁড়ি নির্মাণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে টেরীবাজারের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতি কেবল ব্যবসায়িক কার্যক্রমের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি; বরং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে দাঁড়ানোর পাশাপাশি নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সম্মানিত পৃষ্টপোষক হাজী রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম ও গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও এস.এস.এস. বাহাদুর, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ, মো. আবু ছালেকসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে টেরীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে টেরীবাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে টেরীবাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমিতির ভূমিকা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa