- - -

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

img 20261102 wa0060
Print News

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

 

কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সসহ দুই যুবককে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa