- - -

শ্রীনগরের আনোয়ার সর্ব রোগের কবিরাজ বিশেষজ্ঞ

img 20261102 wa0069
Print News

শ্রীনগরের আনোয়ার সর্ব রোগের কবিরাজ বিশেষজ্ঞ

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ভাগ্যকূল ইউনিয়নের বানিয়াবাড়ি নিবাসী মোঃ আনোয়ার নিজেকে একজন সর্ব রোগের কবিরাজ হিসেবে দাবি করেন ।
ঢাকা হতে ইউনানী ওষুধ ক্রয় করে তা নিজ ভ্যানে সাজিয়ে শ্রীনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে, হাটবাজারে ,ফুটপাতে এ ঔষধ বিক্রি করে থাকেন ।
১ নভেম্বর ২০২৬রোববার সকাল দশটায় ঢাকা শ্রীনগর দোহার সড়কের জাহানাবাদ নামক এলাকায় শত ভাগ সুচিকিৎসার নিশ্চয়তা দিয়ে তিনি এ ইউনানী ওষুধ বিক্রি করছিলেন ।
তিনি জানান, দীর্ঘদিন যাবত তিনি এ পেশায় নিয়োজিত ।
তার ওষুধ সেবন করে শত শত রোগী ভালো হয়েছেন ।
এ রোগের ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই ।
তাই রোগীর স্বাভাবিকভাবে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই ।
তিনি শরীর ব্যথা ,মাথাব্যথা ,বাত ব্যথা ,হাঁটু ব্যথা,কুমড় ব্যথা সহ-সর্বপ্রকার ব্যথা, চর্ম ,এলার্জি ,শ্বাসকষ্ট ,হাঁচি কাশি ,জ্বর ,উচ্চ রক্তচাপ ,শারীরিক দুর্বলতা ,মহিলাদের গোপনীয় যেকোনো রোগ সহ মশা ,মাছি ,তেলাপোকা হাঁস মুরগির যাবতীয় ওষুধ বিক্রয় করে থাকেন ।
তার কথায় বিশ্বাস করে নিন্ম আয়ের রোগী যেমন রিক্সা ,অটোরিকশা চালক সহ স্বল্প আয়ের রোগী তার ঔষধ ক্রয় থাকেন ।
ক্রেতা মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ,দীর্ঘদিন যাবত তিনি বাতের ব্যথায় ভুগছেন অনেক ওষুধ খেয়েও ভালো হননি ।
কবিরাজের কথা বিশ্বাস করে একটি ব্যথা নাশক মলম ক্রয় করলেন দেখি কি ফল হয় ।
বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ জামাল উদ্দিন জানান ,ফুটপাতে ভাসমান কবিরাজের ফুলজুরি বক্তব্য শুনে ঔষধ ক্রয় করতে বারণ করেন।
তিনি আরো জানান ,এসব কবিরাজের কথা বিশ্বাস করে ওষুধ সেবনের ফলে রোগীর মারাত্মক স্বাস্থ্য হানির সম্ভাবনা থাকে।
তাইরোগীদের উচিত কবিরাজদের মাধ্যমে অপ চিকিৎসা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবনের পরামর্শ দেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa