- - -

ঘোড়াঘাট পৌরসভা ফুটবল দল: ‘আপোসহিন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এ চ্যাম্পিয়ন।

img 20261101 wa0044
Print News

ঘোড়াঘাট পৌরসভা ফুটবল দল: ‘আপোসহিন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এ চ্যাম্পিয়ন।

 

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে আপোসহিন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ঘোড়াঘাট পৌরসভা ফুটবল দল। রোমাঞ্চকর এই ফাইনালে ৩ নং সিংড়া ইউনিয়নকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঘোড়াঘাট পৌরসভা টিম।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা ঘোড়াঘাট পৌরসভা দল ফাইনালেও নিজেদের সেরাটা উপহার দিয়ে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে আনে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন:
দলের এই অভাবনীয় সাফল্যে আনন্দ প্রকাশ করে দলের প্রধান উপদেষ্টা, ঘোড়াঘাট পৌরসভার তিন-তিনবারের সফল মেয়র ও পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুস সাত্তার মিলন ঘোড়াঘাট পৌরসভার সকল জনসাধারণকে ধন্যবাদ জানান। পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা দিয়ে পুরো টুর্নামেন্টে টিমকে টিকিয়ে রেখেছেন এবং মাঠের পাশাপাশি গ্যালারিতে থেকে সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “আপনাদের এই সমর্থন ও ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ভূমিকা:
দলের জয়ের পেছনে নেপথ্যে কাজ করেছেন ঘোড়াঘাট পৌরসভা টিমের টিম ম্যানেজার
জনাব মোঃ মাহফুজুল হক মাহফুজ, সভাপতি, জিয়া মঞ্চ, ঘোড়াঘাট উপজেলা শাখা ও যুগ্ন আহ্বায়ক ঘোড়াঘাট পৌর শ্রমিক দল।
আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপি ও টিম ম্যানেজার।
তাদের সঠিক নেতৃত্ব, পরিকল্পনা এবং টিম ম্যানেজমেন্টের কারণে দলটি শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে খেলে কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে।
এছাড়া দলের খেলোয়াড়বৃন্দ পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করায় তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa