- - -

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণ ও সনদ বিতরণ।

img 20261101 wa0002
Print News

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণ ও সনদ বিতরণ।

 

“দক্ষ যুব গড়বে দেশ, সবার উন্নয়নে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ।
এ সময় আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের কৃষিবিদ মোসাঃ মহাসিনা আক্তার, যুব সংগঠক আবু সাঈদ প্রমুখ। বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং স্বাবলম্বী করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এছাড়া, যুব উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই সফল যুবককে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa