- - -

কমলনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম সুমনের সমর্থনে সুধী সমাবেশ

img 20261016 wa0187
Print News

কমলনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম সুমনের সমর্থনে সুধী সমাবেশ

​লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১ নম্বর চর কালকিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. ইব্রাহিম সুমনের সমর্থনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চর কালকিনি ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার বালুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
​সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থাকা এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের একনিষ্ঠ কর্মী হিসেবে মো. ইব্রাহিম সুমন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মো. ইব্রাহিম সুমনকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া ও তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে সব নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
​চর কালকিনি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মজিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, ওয়ার্ড বিএনপি নেতা বাংলা জামাল, ফারুক বাঘা, অদুদ মাঝি ও তানভীর আহম্মদ।
​এছাড়া ইউনিয়ন যুবদল নেতা মো. জুয়েল, ডা. শাহাদাত; মহিলা দলের নেত্রী রেখা বেগম ও খালেদা আক্তার; তাঁতী দলের নেতা আল আমিন এবং ছাত্রনেতা আজাদ, রুবেল, বেলাল ও দিদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa