- - -

শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন

img 20261017 wa0000
Print News

শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন

 

কাশফুল ,নীলাকাশ আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের । কৈলাস থেকে মর্ত্যে আগমন করেছেন দেবী দুর্গা । দেবী দুর্গার আগমনে অশুভ শত্রুর বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে । এ বিশ্বাস নিয়ে প্রতি বছরের মতো এবছরও দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী দুর্গার বন্দনা ।

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব । মন্ডপ ও মন্দির গুলোতে সাজ সজ্জা শেষ ।

বিভিন্ন জায়গায় পাকা মন্দির গুলো রং আর কাপড়ের বাহারি সাজে সেজেছে ।সংগীত ,নৃত্য ,আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিল উৎসব পালনের জন্য বিরামহীন প্রস্তুতি নেয়া হয়েছে । ঢাকা ,চট্টগ্রামের মন্ডপগুলোর মুর্তি গড়া শেষে রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমা ।

চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পুজা মন্ডপের মৃৎ শিল্পী নিতাই পাল বলেন ” প্রতি বছরই আমরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজের অপেক্ষায় থাকি । শুধু মাত্র জীবিকার জন্যই নয় ।দেবী দুর্গার প্রতিমা তৈরীর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় অনুভুতি ,ভক্তি আর ভালবাসা । দুর্গা মাকে মায়ের মতোই তৈরী করা হয়েছে “।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সূত্র মতে , এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩৩,৮৫১ টি ।
১৫ অক্টোবর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ।পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন এক অত্যাবশকীয় আচার । শারদীয় এ উৎসবে বোধনের বিশেষ উল্লেখতা রয়েছে । পুরান অনুসারে ,ভগবান রাম চন্দ্র শরৎকালে রাক্ষস রাজ রাবনকে বধ করার উদ্দেশ্য দুর্গা পূজা করেন ।তিনি অকালে এই বোধন করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয় । পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে এসেছেন । আর নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন। ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা পূজার মূল আনুষ্টানিকতা ।পূজা চলবে ৫ দিন । ২১ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া োহয়েছে বলে জানান স্বরাষ্ট মন্ত্রী । শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃড় হবে .এমনটাই সবার প্রত্যাশা ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa