- - -

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন

img 20261015 wa0209
Print News

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন

 

পাবনার ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মো. আলী আছগার। তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মাওলানা মো. মহির উদ্দিন। এ ছাড়া ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন বাহারের সৌজন্যে কর্মসূচিটি আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
img 20261015 wa0234

প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত , শুক্রবার বোনাস ও সোমবার সাপ্তাহিক মজুরি দিবে!! কৃষি ব্যাংক এখনো ঋণ না দেওয়ায় তিনটি চা বাগান কর্তৃপক্ষ চাপের মুখে

Su Mo Tu We Th Fr Sa