- - -

খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আল্ট্রাসাউন্ড ইউনিট উদ্বোধন:

img 20261015 wa0222
Print News

খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আল্ট্রাসাউন্ড ইউনিট উদ্বোধন:

খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে নতুন আঙ্গিকে চালু করা হয়েছে আল্ট্রাসাউন্ড ইউনিট। এ ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সংযোজনের ধারাবাহিকতায় আল্ট্রাসাউন্ড ইউনিট চালু করা হয়েছে। বিগত এক বছরে মিনি ওটি, ডিজিটাল এঙ্-রে ও চক্ষু বিভাগের কার্যক্রম যুক্ত করা হয়েছে। নতুন এ ইউনিট চালুর মাধ্যমে মেডিকেল সেন্টারের সেবার পরিধি আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতে মেডিকেল সেন্টারের কার্যক্রম আরও সম্প্রসারণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, আইকিউএসির পরিচালক ও ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান,অফিসার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
img 20261015 wa0234

প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত , শুক্রবার বোনাস ও সোমবার সাপ্তাহিক মজুরি দিবে!! কৃষি ব্যাংক এখনো ঋণ না দেওয়ায় তিনটি চা বাগান কর্তৃপক্ষ চাপের মুখে

Su Mo Tu We Th Fr Sa