- - -

ত্যাগী নেতাদের আদর্শই সংগঠনের প্রেরণা: মেয়র শাহাদাত টিংকু দাশের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা; শহীদ ওয়াসিম আকরামসহ ছাত্রদলের দুই শহীদকে সম্মাননা

img 20261010 wa0088
Print News

ত্যাগী নেতাদের আদর্শই সংগঠনের প্রেরণা: মেয়র শাহাদাত

টিংকু দাশের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা; শহীদ ওয়াসিম আকরামসহ ছাত্রদলের দুই শহীদকে সম্মাননা

img 20261010 wa0087

ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরাই একটি রাজনৈতিক সংগঠনের শক্তি। তাঁদের আদর্শ, সাহস ও সাংগঠনিক নিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের পথ দেখাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) প্রয়াত বাবু টিংকু দাশের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘টিংকু দাশ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, “টিংকু দাশ ছিলেন রাজপথের নির্ভীক ও ত্যাগী এক সংগঠক। দলের সংকটকালীন সময়ে তিনি দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্বস্ততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর অটল অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

তিনি বলেন, রাজনৈতিক জীবনে ত্যাগ, নিষ্ঠা ও আদর্শের যে দৃষ্টান্ত টিংকু দাশ রেখে গেছেন, তা স্মরণে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও তাঁদের আদর্শ ধারণের মধ্য দিয়েই সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সভা সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ‘টিংকু দাশ স্মৃতি সংসদ’-এর সমন্বয়ক প্রকৌশলী শাখাওয়াত হোসেন শাহীন হায়াত।

আবুল হাশেম বক্কর বলেন, তৃণমূল থেকে উঠে আসা টিংকু দাশ সংগঠনকে সুসংগঠিত করতে আজীবন কাজ করে গেছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক অবদান দীর্ঘদিন নেতাকর্মীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তারা বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতাকর্মীদের অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রয়াত টিংকু দাশের স্মৃতি ও আদর্শ ধারণ করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে চট্টগ্রামের রাজনৈতিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক দুই শহীদকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করে ‘টিংকু দাশ স্মৃতি সংসদ’।

স্মরণসভায় প্রয়াত টিংকু দাশের সহধর্মিণী পলি দত্ত ও একমাত্র সন্তান মোহন দাশ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন হয়ে ওঠে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজ, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম ও ডা. সরোয়ার। এ ছাড়া থানা বিএনপির মঞ্জুর আলম চৌধুরী, জাকির হোসেন, সালাউদ্দিন কায়সার লাভু ও পলাশ চৌধুরী এবং ওয়ার্ড বিএনপির সাদেকুর রহমান রিপন, মো. সালাউদ্দিন, মো. জাগু ও মো. সেলিম বক্তব্য দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা আজিজুল হক মাসুম, আলিফ উদ্দিন রুবেল, মহসিন কবির আপেল, আনোয়ার হোসেন, কামরুল কুতুবী, আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল, কুতুবউদ্দিন নয়ন, রাসুদ রানা, মো. জুয়েল, আরমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া থানা যুবদল নেতা জমির আলী নয়ন, কাউসার হামিদ জেবিন, মো. অনিক, আবুল হাশেম ও মো. আলী; মহানগর তরুণদলের সভাপতি ওমর কাইয়ুম এবং থানা ছাত্রদলের মোবারক মাহির, হেলাল উদ্দিন, নূর ইলাহি জিসান, মো. রকি, আমজাদ রনি, নাবিল, তুষান, সাব্বির, কায়েস ও আরাফাত মেজবাহ রাকিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে প্রয়াত বাবু টিংকু দাশের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বক্তারা তাঁর ত্যাগ, আদর্শ ও সাংগঠনিক অবদান স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর কর্মময় জীবন তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa