
কেরালায় বিলাসবহুল বেপরোয়া গাড়ির ধাক্কা স্কুটারে, ৩ বন্ধুর মৃত্যু
ভারতের কেরালার ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি বিলাস বহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ৩ বন্ধুর। রবিবার (১১ অক্টোবর ) ভোর রাতে ঘটনাটি ঘটেছে কেরালার নেদুম্বাসেরির কাছে মুঝিয়ালে। দুর্ঘটনায় স্কুটার থেকে রাস্তায় ছিটকে পড়েন ৩ আরোহী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় গাড়ির চালকের হেফাজতে নিয়েছে পুলিশ। মৃতদের নাম, গোপিকা, দেবিকা ও ইজাজ। তাঁরা সম্পর্কে বন্ধু। স্থানীয় সূত্রে খবর, ঘটনায় দিন রাতে একটি স্থানীয় দোকানে চা খেয়ে তাঁরা স্কুটিতে করে নিজেদের বাড়িকে ফিরছিলেন। ঠিক সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হঠাৎ করে আসা একটি দ্রুত গতির গাড়ি তাঁদের স্কুটিতে সরাসরি ধাক্কা মারে। ছিটকে পড়েন প্রত্যেকেই। এই গাড়ির ধাক্কায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়ি চালকের নাম সুহেল সাজীব। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন। জাতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় নামলা রুজু করেছে নেদুম্বাসেরি পুলিশ।
![]()









