- - -

ফের অশান্ত মণিপুরে সংঘর্ষে মৃত অন্তত ৯

img 20261011 wa0024
Print News

ফের অশান্ত মণিপুরে সংঘর্ষে মৃত অন্তত ৯

 

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় কামজং উখরুল জেলায় অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর ফলে রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কামজংয়ের চাসাদ ও আশেপাশের এলাকায় সশস্ত্র সংঘর্ষের জেরে কুকি- জো সম্প্রদায়ের এক যুবক ও এক মহিলার মৃত্যুর খবর মিলেছে। মৃতদের নাম মাইকেল নগাম মিনলেন হাওকিপ এবং ডমখোনেই তৌথাং। পাশাপাশি, ভারত- মায়ানমার সীমান্তবর্তী নিংচৌ গ্রাম গুলিতে প্রান হারিয়েছেন দুই নাগা গ্রামবাসী। অপরদিকে, উখরুল জেলায় টিএম কাসোমের ইয়াওলেন এলাকায় গাড়ি লক্ষ্য করে চালানো গুলিতে নিহত হয়েছেন সন্দীপ রাই নামের এক ব্যক্তি। সংঘর্ষের পাশাপাশি কামজংয়ের চাসাদ ও  পাশ্ববর্তী এলাকায় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানকার এলাকায় অন্তত ১৪টি বাড়ি এবং ২০টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। লাগাতার হিংসা ও অগ্নি সংযোগের ঘটনায় এলাকায় তীব্র আতংক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কামজং জেলা প্রশাসন চাসাদ পুলিশ গেট জংশনের আশেপাশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। জারি করা হয়েছে বিএনএস এর ১৬৩ ধারা। এই নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট এলাকায় ৫ বা তার বেশি মানুষের জমায়েত এবং অস্ত্রবহনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এই ধারাবাহিক হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে কাংপোকপি জেলায় ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কুকি সংগঠন। কমিটি অন ট্রাইবাল ইউনিটি। জরুরি চিকিৎসা পরিষেবাকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। এই সঙ্গে কুকি ওয়ার্কাস ইউনিয়ন ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa