- - -

পর্যটন বিচিত্রার ফটো সাংবাদিক শাকিল হোসেন ও রিপোর্টার রেজওয়ানা হোসেন সুমি পেলেন বিশেষ সম্মাননা 

photo 01 picsart aiimageenhancer~2
Print News

দিয়া মনি বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬ এর পক্ষ হতে পর্যটন বিষয়ক ম্যাগাজিন ও অনলাইন নিউজে বিশেষ অবদানের জন্য পর্যটন বিচিত্রার ফটো সাংবাদিক শাকিল হোসেন ও রিপোর্টার রেজওয়ানা হোসেন সুমি পেলেন বিশেষ সম্মাননা

দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে গত ০৯ অক্টোবর ২০২৬, ঢাকারব সেগুনবাগিচায় অনুষ্ঠিত হলো এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান এবং বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান অপূর্ব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সফলতাকে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই সাফল্য আগামী দিনের জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্ঞান ও নিষ্ঠার সাথে এগিয়ে গেলে ভবিষ্যতে তোমরাই হবে দেশের গর্ব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডি এ তায়েব, জনাবা চন্দা মাহজাবীন, জনাব ইকবাল বাহার জাহিদ, জনাবা ভাবনা আহমেদ এবং জনাবা নাসরিন জামান মনি। তাঁরা সকলেই শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় এবং উদ্যোক্তা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa