- - -

শ্রীনগরে চার দোকান নয় যেন নির্বাচনী ক্যাম্প আব্দুল 

img 20261010 wa0280
Print News

শ্রীনগরে চার দোকান নয় যেন নির্বাচনী ক্যাম্প আব্দুল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইউপি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনার ঘোষণা না করলেও শ্রীনগরের সদর হতে গ্রামাঞ্চলে ইউপি নির্বাচনের হাওয়া বইছে ।
প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাটে, বাজারে চায়ের দোকানে সম্ভাব্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থীরা পোস্টার এর মাধ্যমে নিজেদের পরিচিতি তুলে ধরছেন ।
ভোটারদের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করছেন ।
তারই অংশবিশেষ ঢাকা দোহার সড়কে তৈয়ব মার্কেটে ,
বিল্লাল হোসেন এর চায়ের দোকানে,
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে দোকানটি দেখে মনে হয় এ যেন চায়ের দোকান নয় একটি নির্বাচনী ক্যাম্প । চায়ের দোকানি বিল্লাল হোসেন জানান ,প্রতিদিন তার চায়ের দোকানে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা আসছেন জনসাধারণের সাথে কৌশল বিনিময় করছেন দোয়া ও নিজের পক্ষে ভোট যাচ্ছেন ।
তিনি আরো জানান প্রতিদিন প্রার্থীদের আগমনে তার দোকানে বিক্রয় বাড়ছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa