- - -

চসিকের অভিযানে দেড় শতাধিক অননুমোদিত ব্যানার, ফেস্টুন অপসারণ

img 20261011 wa0049
Print News

চসিকের অভিযানে দেড় শতাধিক অননুমোদিত ব্যানার, ফেস্টুন অপসারণ

 

নগরীর লালখান বাজার মোড় থেকে দামপাড়া পযর্ন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রচার সামগ্রীসহ পোস্টার, ব্যানার,ফেস্টুন ও স্টিকার অপসারণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সম্মুখসহ লালখান বাজার মোড় থেকে দামপাড়া পযর্ন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রচার সামগ্রীসহ দেড় শতাধিক পোস্টার, ব্যানার,ফেস্টুন ও স্টিকার অপসারণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa