- - -

সাহিত্যাঙ্গনে নতুন আলো কুষ্টিয়ার লেখিকা নিশাত রহমান নিশি

Print News

সাহিত্যাঙ্গনে নতুন আলো কুষ্টিয়ার লেখিকা নিশাত রহমান নিশি

সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, কুষ্টিয়ার কৃতি সন্তান নিশাত রহমান নিশি।

বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যয়নরত। দর্শনের গভীর তত্ত্বকে তিনি মিশিয়ে দেন সাহিত্যের ক্যানভাসে। তার লেখার মূল উপজীব্য সামাজিকতা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং বাস্তবিক চিন্তাধারা। অন্তর্নিহিত সত্য ও অন্তর্নিহিত বিরহকে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা তার গল্পের বিশেষ বৈশিষ্ট্য।

তার উল্লেখযোগ্য ছোটগল্পগুলো হলো – ‘গন্তব্য’, ‘আনন্দিতার খোলা চিঠি’, ‘কান্না’, ‘শেষ ফুল’ এবং অপ্রকাশিত ‘চিত্তপাঠের অভিশাপ’। তার প্রথম প্রকাশিত ছোটগল্প ‘গন্তব্য’, যা গত ৩ এপ্রিল ২০২৬ দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা। গল্পের পাশাপাশি কবিতাতেও তার পদচারণা রয়েছে। তার লেখা দুটি উল্লেখযোগ্য কবিতা হলো ‘পদ্মার ঋণ’ ও ‘অপারগতা’।

লেখিকা জানান, কবিতা লেখার চেয়েও কবিতা পড়া এবং আবৃত্তি করতে তিনি বেশি ভালোবাসেন।

তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জনপ্রিয় পত্রিকা ‘RU Voice’-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

কুষ্টিয়া জেলার এই মেধাবী তরুণী বিশ্বাস করেন, সাহিত্যের মাধ্যমে সমাজের না বলা কথাগুলো তুলে ধরা সম্ভব। তার এই পথচলা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা সাহিত্য সংশ্লিষ্টদের।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa